সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

উত্তর-পূর্ব ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশ যায়, চুপ থাকবেন না নয়াদিল্লি : আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ¦ ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার আহ্বান ও হুমকি চলতে থাকলে নয়াদিল্লি দীর্ঘ সময় চুপ থাকবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা মন্তব্য করেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে নর্থ-ইস্ট দখলের বারবার আহ্বান বাংলাদেশের হীন মানসিকতার পরিচয়। গত এক বছরে এই ধরনের বক্তব্য শোনা গেছে, যা বাংলাদেশের পক্ষে কল্পনাতেও সম্ভব নয়।

শর্মা ভারতের ক্ষমতা ও অবস্থানও তুলে ধরেন। তিনি বলেন, ভারত একটি বৃহৎ দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। সেক্ষেত্রে বাংলাদেশের এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। আমাদের উচিত তাদেরকে জানানো যে ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপের ক্ষেত্রে আমরা চুপ থাকব না।

এই মন্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্য। সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো আলাদা করা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে বলেছিলেন, বাংলাদেশের সাগরপথ পূর্ব ভারতের সাতটি ল্যান্ডলকড রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক, যা মূল ভূখণ্ডকে নর্থ-ইস্টের সঙ্গে যুক্ত রাখে। এই প্রসঙ্গে শর্মা উল্লেখ করেন, যারা এই করিডর নিয়ে ভারতকে হুমকি দিচ্ছেন, তাদের উচিত জানানো যে বাংলাদেশেরও দুটি ঝুঁকিপূর্ণ করিডর রয়েছে।

শর্মার ব্যাখ্যা অনুযায়ী, বাংলাদেশের প্রথম করিডর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয়টি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর।

আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দুটি প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার তীব্রতা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

সূত্র: দ্য হিন্দু

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X