সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পাঞ্জাবে ড়ক দুর্ঘটনা : ট্রাক খালে পড়ে নিহত ১৪, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
পাঞ্জাবে ড়ক দুর্ঘটনা : ট্রাক খালে পড়ে নিহত ১৪, আহত ৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (স্থানীয় সময়) রাত সাড়ে ১১টার দিকে পাঞ্জাবের সারগোধা শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন–এর প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাব শহরের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি উল্টে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহত ৯ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সব নারী ও শিশুরাও রয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব শহরের দিকে যাচ্ছিলেন।

আহতদের মধ্যে দুইজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতাল এবং বাকি সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সূত্র : ডন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X