সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ

কিমের কিশোরী মেয়ে অস্ত্র চালাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
কিম জং উনের কন্যার বিরল রাইফেল শুটিং ছবি প্রকাশ ¦ ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যা জু এই-এর শুটিং রেঞ্জে রাইফেল চালানোর একটি বিরল ছবি প্রকাশ পেয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ছবিটি প্রকাশ করার পর দেশটির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জু এই-এর একটি ছবি প্রকাশ করে যেখানে তাকে একটি শুটিং রেঞ্জে রাইফেল থেকে গুলি চালাতে দেখা যায়। ছবিতে তিনি ট্রিগারে আঙুল রেখে স্কোপের মধ্য দিয়ে লক্ষ্য স্থির করছেন এবং ব্যারেল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

ছবিতে জু এই একটি চামড়ার জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো—এই জ্যাকেটটি প্রায়ই তিনি ও তার বাবা কিম জং উন বড় রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিধান করেন। বিশ্লেষকদের মতে, এই পোশাক কর্তৃত্ব ও রাজনৈতিক বৈধতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

কিম জং উনের মেয়ে জু এইকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তাকে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

শনিবার কেসিএনএ জানিয়েছে, কিম ঊর্ধ্বতন দল ও সামরিক কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। জু এই-এর নাম উল্লেখ না করেই এই পদক্ষেপকে প্রশংসা এবং পরম আস্থার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। এরপর তিনি কর্মকর্তাদের সঙ্গে একটি শুটিং রেঞ্জ পরিদর্শন করেন। যেখানে তিনি রাইফেল থেকে গুলি চালান এবং একটি গ্রুপ ছবি তোলেন।

কিম জং উনের কন্যার বিরল রাইফেল শুটিং ছবি প্রকাশ ¦ ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই মাসে জানিয়েছিল, পিয়ংইয়ং জু এই-কে নেতা কিমের উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রক্রিয়া শুরু করেছে বলে মনে হচ্ছে। সিউলের উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ইয়াং মু-জিন এএফপিকে বলেছেন, ‘জু এই-এর অস্ত্র পরিচালনা এবং গুলি চালানোর ছবিগুলো ইঙ্গিত দেয়, তিনি একজন উত্তরসূরি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শনিবার জানিয়েছে, কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দলটির সাধারণ বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বিশ্লেষকদের মতে, এই পদটি অনেকটা দলের মহাসচিবের ভূমিকার সমতুল্য। কিম পরিবার কয়েক দশক ধরে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তর কোরিয়া শাসন করে আসছে।

সূত্র : আরব নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X