সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
উত্তাল ইসরাইল

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:০০ পিএম
ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলা এবং অঞ্চলজুড়ে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। শনিবার গভীর রাত পর্যন্ত চলে এই গণআন্দোলন।

বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ, সহিংসতা থামানো এবং সরকারের কঠোর সামরিক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্লোগান দেন। অনেকেই হাতে প্লাকার্ড নিয়ে ‘গণহত্যা বন্ধ করুন’ এবং ‘অক্টোবর সেভেন ভুলে যান’ লেখা বার্তা প্রদর্শন করেন।

ইরান ও লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরাইল আগামী বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের যুদ্ধনীতি নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

৮৩ বছর বয়সী ডেভিড আলকান নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই আন্দোলনে যোগ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি ইরান আমাদের শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু নয়। সবচেয়ে বিপজ্জনক শত্রু দেশের অভ্যন্তরেই আছে। যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করে, কাজ করে না, কর দেয় না, পরজীবী এবং যারা আমাদের আয়করের ওপর নির্ভর করে বেঁচে থাকে, তারাই সবচেয়ে বড় শত্রু।’

সমাবেশে ‘গণহত্যা বন্ধ করুন’ এবং ‘অক্টোবর সেভেন ভুলে যান’ লেখা প্লাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X