সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই অর্থনৈতিক সংস্কারে জোর দেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই অর্থনৈতিক সংস্কারে জোর দেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১ সালের ২০ মার্চ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৩৯ দিনের মধ্যে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে আঘাত করে শতাব্দীর অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। সীমিত ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী থাকা সত্ত্বেও, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্যোগ মোকাবেলায় দক্ষতা প্রদর্শন করে।

খালেদা জিয়ার প্রথম মেয়াদে অর্থনৈতিক ক্ষেত্রে বৃহৎ কাঠামোগত সংস্কার নেওয়া হয়। মূল্যস্ফীতির হার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং শিল্প ও কৃষি খাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। ১৯৯১ সালে ঘোষিত নতুন শিল্পনীতির মাধ্যমে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের সম্প্রসারণ ঘটে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়।

পশুসম্পদ খাতে সক্রিয় পৃষ্ঠপোষকতার কারণে দেশব্যাপী গবাদি পশু ও হাঁস-মুরগির খামার গড়ে ওঠে। দেশের প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা আংশিক বিনিময়যোগ্য করা হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

১৯৯৩–৯৪ অর্থবছরে ভ্যাট প্রবর্তন এবং আমদানি শুল্ক হ্রাসের মাধ্যমে রাজস্ব ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়। একই সঙ্গে মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণের নীতি গ্রহণ করা হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে খাল-খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়, যার সিংহভাগই ছিল প্রাথমিক ও গণশিক্ষার জন্য। এসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ব্যক্তিখাতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অনুমোদন এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি ও মেয়েদের মাধ্যমিক শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো হয়।

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে যমুনা বহুমুখী সেতুর ভৌত নির্মাণ শুরু, মেঘনা-গোমতী সেতু নির্মাণ, চট্টগ্রাম রেলস্টেশন আধুনিকীকরণ ও বিমানবন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। একই সময়ে বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়।

আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯৩ সালে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন ও খালেদা জিয়ার সার্ক চেয়ারপারসন নির্বাচিত হওয়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। গণমাধ্যমের স্বাধীন পরিবেশে সংবাদপত্রের সংখ্যা দ্বিগুণ হয় এবং সিএনএন ও বিবিসিসহ আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার শুরু হয়। এসময়ই দেশে মোবাইল টেলিফোন সেবার সূচনা হয়।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, পেনশন ব্যবস্থার সহজীকরণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কোস্টগার্ড ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X