সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় দল পাঠাবে ইইউ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার  ¦ ছবি: কালের কণ্ঠ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে একটি বড় নির্বাচন পর্যবেক্ষক দল, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে। এই তথ্য জানিয়েছেন ইইউ’র বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বৃহৎ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জটিলতা সামলাতে কমিশনের পরিকল্পনা আমাদের খুবই মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, সময়মত, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনকে আমরা গুরুত্ব দিই। এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে নতুনভাবে প্রতিষ্ঠার সুযোগ দেবে।

গত সপ্তাহে ইইউ পর্যবেক্ষকরা একটি মক ভোটিং পরিদর্শন করেন। সেখানে তারা নির্বাচন কমিশনের আগাম প্রস্তুতি, বিশেষ করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা দেখে মুগ্ধ হন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের দক্ষতা ও পেশাদারিত্বকে আমরা স্বীকৃতি দিই। ২০২৬ সালে এটি বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক অনুশীলন হবে, এবং তাই আমরা একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছি।

বর্তমান ভোটার পরিস্থিতি নিয়ে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে। তবে বৃহৎ জনসংখ্যা এবং প্রথমবার ভোটে অংশগ্রহণকারী তরুণ ভোটারের কারণে ভোটার শিক্ষায় ব্যাপক কাজ করতে হবে। অতীতের অভিজ্ঞতা, সহিংসতা বা অবিশ্বাসের কারণে অনেকেই ভোটে অংশগ্রহণ করেননি। এবার তাদের উৎসাহিত করা বড় চ্যালেঞ্জ।

নিরাপত্তা ঝুঁকি ও লজিস্টিক জটিলতা মোকাবিলায় নির্বাচন কমিশনের পরিকল্পনাকে তিনি ‘দূরদৃষ্টিসম্পন্ন’ হিসেবে অভিহিত করেন। ভোটের সময়সীমা বৃদ্ধি করা ‘সঠিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সহায়ক হিসেবে বর্ণনা করে বলেন, দেশের সব পক্ষেরই এখন মনোযোগ দেওয়া উচিত বহু বছরের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটি বাস্তবে রূপ দিতে। বাংলাদেশ এখন নিজের ভাবমূর্তি পুনঃস্থাপনের সুযোগ পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X