সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গ্যাসের চাহিদা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব; শ্রীকাইল-৫ কূপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
শ্রীকাইল-৫ কূপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন খননকৃত শ্রীকাইল-৫ গ্যাস কূপের শুভ উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘আমরা নিজেদের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে আমদানিনির্ভরতা কমাতে চাই; যা আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে অতীব জরুরি। শনিবার এই গ্যাস কূপ উদ্বোধনকালে তিনি আরো বলেন গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ দিয়ে পূরণ করব। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কর্তৃক নির্মিত এই কূপটি অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮০ লক্ষ্য ঘনফুট (৮ এমএমসিএফডি) গ্যাস যুক্ত হবে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে এই খনন কাজ সম্পন্ন হয়। তবে নানা জটিলতায় এটি চালু করার উদ্যোগ থমকে ছিল।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে জনাব ইকবাল মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অভ্যান্তরিণ জ্বালানি ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের অগ্ৰগতির বিয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে খোঁজ খবর শুরু করেন। সংশ্লিষ্টদের তাগাদা দেন। কেননা বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল জ্বালানি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় দেশটিকে ব্যয়বহুল আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করে যেতে হচ্ছিল। এতে করে একদিকে যেমন রাষ্ট্রের খরচ বাড়ছে; অপরদিকে দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। এ সবকিছু বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশনা প্রদান করা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের এই অতিরিক্ত সরবরাহ শিল্পকারখানা, সার কারখানা এবং বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি দেবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই উন্নয়ন কূপটি থেকে আগামী ১০ বছর গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে; যার মধ্যে প্রায় ২৮ বিসিএফ উত্তোলনযোগ্য।

গত ১০ মার্চ থেকে কূপটি থেকে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ ব্যবস্থা শুরু হলেও শনিবার তা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শ্রীকাইল-৫ গ্যাস কূপ চালু হবার মধ্যে দিয়ে বর্তমানে দৈনিক প্রায় ৮ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X