সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টিকার আওতায় এলে শিশুরাই হবে নিরাপদ:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনা গেলে সামগ্রিকভাবে জনস্বাস্থ্য নিরাপদ থাকবে। এতে শিশুরা সুস্থ ও সুরক্ষিত থাকবে এবং টিকার কোনো ঘাটতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যেখানে ঘাটতি রয়েছে, তা দ্রুত পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি আগামী ১৫ দিন ধরে চলবে।

এ কার্যক্রমের আওতায় গাজীপুর সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X