সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ শেষে ফিরতি যাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৫৩ এএম
ঈদ শেষে ফিরতি যাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের রাজধানী ও বিভিন্ন গন্তব্যে নিরাপদ ও স্বস্তিদায়ক ফেরার যাত্রা নিশ্চিত করতে অগ্রিম ফিরতি ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ২১ মে বিক্রি করা হয়েছে ৩১ মে যাত্রার টিকিট এবং ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের টিকিট। আগামী ২৪ মে বিক্রি করা হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুন যাত্রার অগ্রিম টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

গত ১৩ মে শুরু হয় ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। সেদিন বিক্রি করা হয় ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তীতে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়।

ঈদ উপলক্ষে বাড়ি ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরার চাপ সামাল দিতে এবারও অনলাইনে এবং নির্ধারিত ব্যবস্থাপনায় টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

X