সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মাইকেল মধুসূদন দত্তের ১৫৩ তম মৃত্যু বার্ষিকী আজ

সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:০০ এএম
মাইকেল মধুসূদন দত্তের ১৫৩ তম মৃত্যু বার্ষিকী আজ

আজ সোমবার (২৯ জুন) বাংলার সাহিত্যে যুগপ্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩ তম মৃত্যু বার্ষিকী। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। দিনটি পালনে যশোরের সাগরদাঁড়িতে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জমিদার পিতা রাজনারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন মধুসূদন। ১৮৫৩ সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়।

তিনি ‘পদ্মাবতী’ নাটক, ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নামের দুটি প্রহসন, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, ‘কৃষ্ণকুমারী’ নাটক, ‘বীরাঙ্গনা কাব্য’ ও ‘চতুর্দশপদী কবিতাবলী’ রচনা করেন। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি।

এদিকে মহাকবির ১৫৩ তম মৃত্যু বার্ষিকী পালনে সাগরদাঁড়িতে আজ মধুসূদন একাডেমির উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, কবির সাহিত্যকর্ম ও জীবনী ভিত্তিক আলোচনা, মধুসূদন থেকে আবৃত্তি ও নিবেদিত কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন ও ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান।

সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক কবি ও গবেষক খন্দকার খসরু পারভেজ জানান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তানভীর দুলাল। সভাপতিত্ব করবেন মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম। তাছাড়া দেশ বরেণ্য কবি, সাহিত্যিকরা আবৃত্তি ও আলোচনায় অংশ গ্রহন করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ব্যর্থতায় সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্প

না ফেরার দেশে সব্যসাচী শিল্পী মুস্তাফা মনোয়ার

অর্থনীতিকে খাদের কিনার থেকে তোলার সিঁড়ি এই বাজেট: মির্জা ফখরুল

শার্শায় পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি আটক

কারে বিশ্বাস করবা !

মাইকেল মধুসূদন দত্তের ১৫৩ তম মৃত্যু বার্ষিকী আজ

কে হাসবে শেষ হাসি; ব্রাজিল, না জাপান?

ফেসবুক হ্যাকিং ঠেকাতে মেটার নতুন ফিচার, চালু করবেন যেভাবে

শেষ মুহূর্তের ম্যাজিকে শেষ ষোলোয় কানাডা, চোখের জলে বিদায় দক্ষিণ আফ্রিকা

‘কাজ না পেলেও নিজের দুনিয়াতেই সুখী’

২৯ জুনের ইতিহাস: বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

ভারত সফরে আসছেন ট্রাম্প

খামেনির শেষযাত্রা ৪ জুলাই শুরু, অংশ নিতে পারেন দুই কোটির বেশি মানুষ

ঈদ পরবর্তী এক মাসে রাজারহাটে আমদানি এক-তৃতীয়াংশ / চামড়া শিল্পে অশনি সংকেত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

X