বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, রূপান্তর এবং গুণগত মানোন্নয়নে বাংলাদেশকে প্রায় ৯৯ মিলিয়ন (৯ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)। এই অর্থায়নের আওতায় দেশের প্রায় ৭ লাখ শিক্ষক পেশাগত উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের প্রশিক্ষণ পাবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে শিক্ষা খাতে জনস্বার্থমূলক ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ, যা ভবিষ্যতে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জিপিইর নতুন এই অর্থায়নের মধ্যে ৪৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ (এসটিজি) এবং ৫০ মিলিয়ন ডলারের ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ (এমজি) রয়েছে। এডুকেশন লোকাল কনসালটেটিভ গ্রুপের (ইএলসিজি) সঙ্গে আলোচনা করে সরকার এসটিজি বাস্তবায়নের জন্য ইউনিসেফ ও ইউনেস্কোকে এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) অনুদান সহযোগী (গ্রান্ট এজেন্ট) হিসেবে নির্বাচন করেছে।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চার বছর মেয়াদি ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ কর্মসূচির মাধ্যমে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিক্ষক উপকৃত হবেন। এই কর্মসূচির আওতায় শিক্ষকদের নিয়োগ, পদায়ন, পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও কল্যাণ নিশ্চিত করতে একটি লিঙ্গ-সংবেদনশীল (জেন্ডার-রেসপনসিভ) কাঠামো গড়ে তোলা হবে। ইউনিসেফ ও ইউনেস্কোর কারিগরি সহায়তায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে প্রাক্-চাকরি শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু, শিক্ষকদের মেন্টরিং এবং একাডেমিক নেতৃত্ব শক্তিশালী করতে কাজ করবে।

অন্যদিকে, ৫০ মিলিয়ন ডলারের ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ কর্মসূচি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। এটি এডিবির অর্থায়নে পরিচালিত ৩০০ মিলিয়ন ডলারের ‘নেক্সটজেন এডুকেশন প্রোগ্রাম’-এর পরিপূরক হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৭ লাখ শিক্ষক প্রযুক্তিবান্ধব ও মিশ্র (ব্লেন্ডেড) শিক্ষাদান পদ্ধতির প্রশিক্ষণ পাবেন। এডিবি এ কর্মসূচির বাস্তবায়ন ও সমন্বয়ে প্রধান ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে জিপিইর অংশীদারত্ব দীর্ঘদিনের। এর আগে ২০১৫ সালে শিক্ষা খাতের নীতিনির্ধারণ এবং ডাটা সিস্টেমের সংস্কারের জন্য বাংলাদেশ ২ দশমিক ৬ মিলিয়ন ডলারের ‘সিস্টেম ক্যাপাসিটি গ্রান্ট’ পেয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X