বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: গ্রামের কাগজ

‘বিনা বেতনে তিন থেকে ত্রিশ বছর, মানুষ বাঁচে কত বছর’-এই স্লোগানকে সামনে রেখে কাজের ন্যায্য মজুরি ও যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করেছেন প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা।

বুধবার সকালে যশোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়। ‘বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি’র যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা শাখার যৌথ উদ্যোগে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনরত টেকনিশিয়ানরা জানান, তারা দীর্ঘ তিন থেকে ত্রিশ বছর ধরে কোনো প্রকার বেতন ছাড়াই মাঠপর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এই মানবিক সেবা দিয়ে আসলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

এ সময় তারা “কাজের ন্যায্য মজুরি দাও, নইলে মোদের ছেড়ে দাও” বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং অনতিবিলম্বে তাদের জন্য সম্মানজনক ও যৌক্তিক পারিশ্রমিক নির্ধারণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলন চলবে বলে ঘোষণা দেন নেতারা। অবস্থান ধর্মঘটে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর জেলার সভাপতি খন্দকার মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার সভাপতি রেজাউল হক এবং মাগুরা জেলার সভাপতি বাবুল মণ্ডল। যশোর জেলার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, ঝিনাইদহ জেলার সহসভাপতি আমিরুল ইসলাম, মাগুরা জেলার সাধারণ সম্পাদক পিকুল হোসেন ও যশোর জেলার সহসভাপতি নজরুল ইসলামসহ চার জেলার চার শতাধিক টেকনিশিয়ান ও আঞ্চলিক নেতৃবৃন্দ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X