বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই বিশ্বকাপে রেফারিং নিয়ে আলোচনা ও সমালোচনা বাড়ছে। ওই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। মিসর দলের পক্ষ থেকেও রেফারির সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি জানানো হয়। এর মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনার নাম।

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক রেফারি প্যানেল নিয়োগ দিয়েছে ফিফা, যা চলতি বিশ্বকাপের আগের ৯৬ ম্যাচে দেখা যায়নি। প্রথমবারের মতো কোনো ম্যাচে অন-ফিল্ড ও অফ-ফিল্ড মিলিয়ে পাঁচজন কর্মকর্তাই একই দেশের—আর্জেন্টিনার।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ চলাকালীন সময়েই ফিফা ফ্রান্স-মরক্কো ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করে। এ সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিতর্কের অন্যতম কারণ হলো, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স—যারা সর্বশেষ দুটি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-৩ গোলে ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায়।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্ত গ্রহণে ‘কোনো লজ্জা নেই’।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি। ফিফা আবারও আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কারচুপি করার চেষ্টা করছে।’ আরেকজন লিখেছেন, ‘ফিফা আর বিষয়টি লুকাচ্ছে না। সবাই আর্জেন্টাইন।’

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে মূল রেফারির দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্দো টেলো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

টেলোর স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড থাকবেন সহকারী রেফারি হিসেবে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

পাঁচ আর্জেন্টাইন রেফারি নিয়োগ প্রসঙ্গে ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো বলেন, ‘রেফারি কে হবেন, সেটির দিকে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা মরক্কোর বিপক্ষের ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের লক্ষ্য একটাই—ম্যাচ জেতা। সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X