বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: গ্রামের কাগজ

বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে এবং মুহিবুল্লাহ মুহিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং আমাদের স্বাধীনতার তীব্র বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন করা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রক্তের প্রতি চরম অসম্মান এবং এটি আমাদের জাতীয় মর্যাদার পরিপন্থী। সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করেছে। মূলত তারা স্বাধীন বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তারা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X