বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

‘প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে’

ঢাকা অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রাজধানী ঢাকায় প্রতিদিন উৎপাদিত প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার। চীনের বিনিয়োগে বাস্তবায়নাধীন এই ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প থেকে ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রকল্পটি টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় বাস্তবায়নাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এ বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডা. জাহেদ উর রহমান জানান, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি আধুনিক বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। এই কেন্দ্র প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগিয়ে একদিকে যেমন পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব হবে, অন্যদিকে জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও নতুন উৎস যুক্ত হবে। এই প্রকল্প থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলা ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন করা এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের আরেকটি উদ্যোগের কথাও তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ক্লিন কেয়ার’ নামে একটি ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

তিনি বলেন, মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম এই অ্যাপের উদ্বোধন করেন। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। এতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সহজ হবে এবং নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্জ্যকে সম্পদে রূপান্তর, পরিবেশ দূষণ কমানো এবং বিকল্প জ্বালানির উৎস তৈরির লক্ষ্যে এ ধরনের প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

X