সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি না : ডা. শফিকুর রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির  ¦ ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি করে না; তারা জনগণের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব দেয়। তিনি স্পষ্ট করে বলেন, ধর্মের সঠিক চর্চা ও মূল্যবোধ ধারণ করাই জামায়াতের নীতি, এবং ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় না।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণভোট আয়োজনের প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান জানান, ইইউ প্রতিনিধিরা জানতে চান—জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে তা জনগণের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এবং নির্বাচনে অংশ নিতে জামায়াত কতটা প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, একই দিনে দুটি ভোট আয়োজন করা হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, যার ফলে বিশৃঙ্খলার সম্ভাবনা বাড়ে। তাই নির্বাচন ও গণভোট আলাদা দিনে করা হবে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ।

জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমির বলেন, ক্ষমতায় গেলে তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলের সঙ্গে সমন্বয় করার ওপর তিনি জোর দেন। তার ভাষায়, ক্ষমতায় যারা থাকবে তারা দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেবে না—এটি প্রথম শর্ত। দ্বিতীয়ত, বিচারব্যবস্থায় কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশতযোগ্য নয়। এই দুই নীতিতে যারা একমত হবেন, তাদের সঙ্গেই সরকার পরিচালনায় কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা কি রাজনৈতিক সংকট তৈরি করছে—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, অসুস্থতা মানুষের নিয়ন্ত্রণে নয়। দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন। তবে কোনো ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থার কারণে রাষ্ট্রীয় গতিশীলতা থেমে থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সামান্য বিলম্বিত হলেও দেশ গভীর সংকটে পড়তে পারে। দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে তিনি সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X