মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সংকটাপন্ন অবস্থায় হাদি : চিকিৎসক

ঢাকা অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
শরিফ ওসমান বিন হাদী ¦ ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

ডা. মোশকাত জানান, হাদীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই সশস্ত্র ব্যক্তি হঠাৎ গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

হাদীর সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার জন্য বি নেগেটিভ রক্ত জরুরি প্রয়োজন।

এদিকে ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X