মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিবিরের আদর্শ মোকাবেলায় ব্যর্থ হয়ে অপপ্রচার চালানো হচ্ছে : গোলাম পরওয়ার

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শকে যুক্তি, শক্তি ও নৈতিকতা দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জাতি কোনো মিথ্যাচার বা অপপ্রচারে বিশ্বাস করবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবির এমন একটি আদর্শবাদী কাফেলা, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতকে বেছে নিয়েছে। তারা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। ছাত্রশিবিরের এই ন্যায়সংগত সংগ্রামের পেছনে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক অভিযাত্রায় ছাত্রশিবিরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দুনিয়ার স্বার্থ, সম্পদ, গাড়ি-বাড়ি কিংবা সামাজিক মর্যাদা ত্যাগ করে যারা সত্যের পথে দাঁড়িয়েছে, তাদের পথ রুদ্ধ করা অসম্ভব।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, রাজনীতির ইতিহাসে এটি এক প্রতিষ্ঠিত সত্য—যখন কোনো আদর্শবাদী আন্দোলনকে শক্তি ও যুক্তি দিয়ে পরাজিত করা যায় না, তখনই একটি গোষ্ঠী মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নেয়। ছাত্রশিবিরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

তিনি বলেন, ছাত্রশিবির হলো দুঃসাহসী, নির্ভীক ও বিজয়ী সংগ্রামী শক্তি। অসংখ্য আত্মত্যাগ ও শাহাদাতের রক্তের বিনিময়ে তারা আজ এই পর্যায়ে পৌঁছেছে। আমরা একটি কালো অধ্যায় পেছনে ফেলে এসেছি। অথচ জাতির ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে আবারও ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আধিপত্যবাদবিরোধী ইসলামী ছাত্রসমাজের এই আন্দোলনকে সন্ত্রাসের মাধ্যমে দমন করতে ব্যর্থ হয়ে একটি চক্র এখন পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী, রগকাটা কিংবা গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকৃত সত্য প্রকাশ পেয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সাধারণ জনগণ এই অপপ্রচার প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে—মিথ্যা কথায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X