সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
জামায়াত আমির

দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের লাল কার্ড দেখাবে জনগণ

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় রোববার (০৮ ফেব্রুয়ারি) যোগ দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিএনপির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, এক দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জনগণ ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন হবে ১২ ফেব্রুয়ারি। যারা এই রক্তের সাথে বেঈমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতি দমন করবে এবং কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে।

তিনি আরো বলেন, আমরা যতই পরিকল্পনা নিই না কেন, একটি বিষয় যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কী সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি। যেকোনো মূল্যে আগামীতে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X