মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সব ধরনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : নাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:১২ এএম
সব ধরনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী জোট, সংসদীয় ভূমিকা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, বর্তমানে জাতীয় নাগরিক দল (এনসিপি) নির্বাচনী জোটে রয়েছে। আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

তবে জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করা হবে কি না, তা নির্বাচনের পরিবেশ ও সময়ের ওপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, দলটি সব ধরনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ বিষয়ে কথা বললেও সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় গণভোট নিয়ে এখনো পরিষ্কার অবস্থান জানায়নি।

তিনি দাবি করেন, এনসিপি বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সংসদকে অকার্যকর করার পথে যায়নি। জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদেই তুলে ধরা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের অবস্থান কিছুটা সংকুচিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট এবং বর্তমানে দেশে চলমান হামের প্রকোপের মধ্যে তারা রাজপথে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না।

তবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি সংসদে দাবিগুলোর যথাযথ সমাধান না হয়, তবে পরিস্থিতির প্রয়োজনে আন্দোলন রাজপথে গড়াবে। এই ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি অনেকটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি মনে করেন। কেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে, সেই প্রশ্নটিও তিনি দলটির দিকেই ছুড়ে দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে তারা সাংবাদিক সমিতির কার্যালয়ে ছোট পরিসরে এই ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X