সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে হাসপাতালে ফেলে যাওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়নি

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
যশোর জেনারেল হাসপাতাল ¦ ফাইল ফটো

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি। বৃহস্পতিবার রাতেই পিবিআই যশোরের টিম ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পল সংগ্রহ করে। তবে সার্ভারের সমস্যার কারণে রাতে ফলাফল পাওয়া যায়নি।

সকালে সার্ভারের সমস্যা সমাধানের পর জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট কোনো তথ্যের সাথে মিলেনি। ফলে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পিবিআই যশোরের এসআই কমলেশ মণ্ডল।

এর আগে বৃহস্পতিবার রাতে কে বা কারা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের সামনে কোণায় হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখেন। পরে এগিয়ে গিয়ে দেখেন, ব্যক্তির কোনো জ্ঞান নেই। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি; পায়ে কোনো স্যান্ডেল বা জুতা ছিল না। দু’পা দেখে মনে হচ্ছিল দীর্ঘক্ষণ পানিতে ভেজানো ছিল। দ্রুত তারা বিষয়টি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীদের জানান। কর্তব্যরতরা এসে যুবকটিকে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় তিনি মৃত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, পরিচয় শনাক্তের জন্য মরদেহের ছবি বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। পিবিআইও পরীক্ষা করেছে, তবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত পরিচয় শনাক্ত না হলে মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X