সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ছয়টা থেকে গণনা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ ¦ গ্রামের কাগজ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনজীবী সমিতি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবারের নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে সাবু–গফুর ঐক্য প্যানেলের ১৩ প্রার্থী, লতিফ–ছোট ঐক্য পরিষদের ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু।

আইনজীবীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—এই নির্বাচনে কোন প্যানেল বিজয়ের মুকুট পরবে। নির্বাচন নিয়ে আলোচনায় মুখর যশোর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ।

আইনজীবী সমিতি সূত্র জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু–গফুর ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে এম. এ. গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ওআশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল এবং কার্যকরী সংসদ সদস্য পদে মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। তাদের মধ্যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির বাসুদেব বিশ্বাস ও আশরাফুল আলমও রয়েছেন। এছাড়া, লইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন— সভাপতি পদে এম. এ. লতিফ, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক (১), সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট, যুগ্ম সম্পাদক পদে আবুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক এবং কার্যকরী সংসদ সদস্য পদে শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X