সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এবার অস্ত্র কারবারী লিটনের সহযোগী ইন্দুর মামুন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
এবার অস্ত্র কারবারী লিটনের সহযোগী ইন্দুর মামুন আটক ¦ ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল, ১০ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজার চালাসহ আটক লিটন গাজী সহযোগী জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুকে আটক করেছে পুলিশ। সে নেপথ্যে কারিগরদের অন্যতম প্রধান একজন। ইন্দুর মামুন সদর উপজেলার সুজালপুর হঠাৎ পাড়ার মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানিয়েছেন, এর আগে গত ৩০ নভেম্বর গোপন সংবাদে অস্ত্র ও মাদকের চালানসহ মধুগ্রামের লিটন গাজীকে (৩৮) আটক করা হয়। ইন্দুর মামুন ও লিটন গাজী একই গ্রুপের। লিটন গাজীর কাজ ছিলো ওই অস্ত্রের চালান কক্সবাজারে পৌঁছে দেয়া। এর বিনিময়ে সে ৭০ হাজার টাকা পারিশ্রমিক পাবে। লিটন গাজী পুলিশের কাছে অস্ত্রের এই চালানের সাথে জড়িত অনেকের নাম জানায়। সে আদালতে বিচারকের সামনে জবানবন্দীও দেন। ওই জবানবন্দীতে বেশ কয়েকজনের নাম বলেন তিনি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস, গন্তব্যসহ মধ্যস্থতাকারী ও অর্থ বিনিয়োগকারীদের একজন হলেন জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন। লিটন গাজীর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ইন্দুর মামুনকে খোঁজার চেষ্টা করেন। এরর গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রের সংবাদ পেয়ে সুজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইন্দুর মামুনকে আটক করা হয়।

এসআই বাবলা দাস জানিয়েছেন, যে রাতে মধুগ্রামে অস্ত্র গুলি ম্যাগাজিন ও গাঁজাসহ লিটন গাজীকে আটক করা হয় সে রাতেই এই চালানের আরেক অর্থ বিনিয়োগকারী যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার কালা তপন যশোর ছেড়ে পালিয়ে যায়। তবে তাকে আটকের জন্য পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানা কৌশল অবলম্বন করছে। আটক মামুন ওরফে ইন্দুর মামুনকে ৪ ডিসেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X