সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম
যশোরে একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় মামলা  ¦ ছবি: প্রতীকী

যশোরের সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, একই গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের তিন ছেলে আজাদ (৪৫), আসলাম (৫০), আকরাম (৫৫) এবং আকরামের ছেলে অলিদ। বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসান হাবীব অপু। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

মামলায় উলে¬খ করা হয়, আসামিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তার জেরে ৩ নভেম্বর সকালে আসামিরা অপুর বাবাকে সামনে পেয়ে গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে তাকে মারধর করে। পরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অপুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় অপু ও তার স্ত্রী মীম বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। অপুকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় এবং মীমের নাক ফাটিয়ে দেওয়া হয়। এসময় তিনি জখম হন। এছাড়া অপুর মা জুলেখাকেও মারধর করে আহত করা হয়।

হামলাকারীরা বাড়িতে থাকা ৮০ হাজার টাকা, মীমের সোনার চেইন, এবং চার লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে অপু থানায় মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X