সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার । ছবি-গ্রামের কাগজ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ২৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোর কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের ছোট দোগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মো. আনিছুর রহমান (৫০)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। একই দিন সকাল সাড়ে ১১টায় কোতোয়ালি থানাধীন হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বারীনগর কাঁচাবাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ নূর আমীন ওরফে রুহুল আমীন কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা হয়েছে। এদিকে বিকেল ৩টায় একই এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ নুরুজ্জামান প্রামানিক কে আটক করা হয়। তিনি সাতমাইল বারীনগর এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর এক অভিযানে বিকেল সাড়ে ৪টায় কোতোয়ালি থানাধীন খড়কি বামনপাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ খড়কি বামনপাড়া এলাকার ফিরোজ আহমেদ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X