সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ । ছবি প্রতিকী

যশোরের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগীতার মামলায় সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক খোন্দকার শাহ আলম।

অভিযুক্ত আসামিরা হলো, কাশিয়াডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস, রমজান মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম, পূর্বপাড়ার মৃত গফুর আলী বিশ্বাসের ছেলে আমজেদ আলী, কাশিয়াডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল আহাদ ওরফে আদুল হোসেন মেম্বর, মৃত রমজান মণ্ডলের ছেলে আকবার আলী, ছুরমান আলীর ছেলে ইকবার মাহমুদ এবং মৃত বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর স্বামী কৃষি কাজসহ খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ জুন সকালে স্বামী রিকশা চালাতে খুলনা চলে যান। এ সুযোগে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে আসামি আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজুল ইসলাম মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এ ঘটনায় গৃহবধূর স্বামী ৭ জুলাই শার্শ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে আটক আসামিদের দেওয়া তথ্য এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার কারণে ওই সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে আক্তারুজ্জামান, আব্দুল্লাহ বিশ্বাস ও আব্দুল আহাদকে পলাতক দেখানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X