সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরের চিহ্নিত সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
যশোরের চিহ্নিত সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার । ছবি গ্রামের কাগজ

যশোরের ঝিকরগাছা থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৯ মামলার আসামি সোহাগ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে শহরের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করে। আটক সোহাগ খান ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ডিবি জানায়, গত ১০ অক্টোবর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছার কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামার থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটার করাত, জ্যাকেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালিয়ে যায়।

এরপর থেকে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অন্যদিকে ডিবি পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবির একটি টিম অভিযান চালিয়ে সোহাগকে আটক করে।

ডিবি আরও জানায়, সোহাগের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা যশোর জেলাজুড়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X