সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ শয্যার আইসিইউ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ শয্যার আইসিইউ উদ্বোধন।  ছবি: গ্রামের কাগজ

যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হল পাঁচ শয্যার মেটারনাল আইসিইউ। মুমূর্ষু রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে অত্যাধুনিক আইসিইউ স্থাপন করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আইসিইউ সেবার উদ্বোধন করেন রেল রোডস্থ আদ্-দ্বীন হাসপাতালের উপ-পরিচালক গাইনি সার্জন ডা. শীলা পোদ্দার।

এসময় উপস্থিত ছিলেন পুলেরহাট হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, চক্ষু বিভাগের উপ-পরিচালক ডা. মিনহাজুর রহমান, আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. সালাউদ্দিন আহম্মেদ, ডা. মো: আকমল হোসেন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের জিএম মোক্তার হোসেন, ডিজিএম মো: শহীদুল ইসলাম, ম্যানেজার শারমিন আক্তার সুমী, শাহিনা ইয়াসমিন প্রমুখ। এছাড়া হাসপাতালের ম্যানেজার, নার্স, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিচালক ডা. মো: ইমদাদুল হক বলেন, নতুন বছরের শুরুতে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ আমরা উদ্বোধন করলাম। একটা মানসম্পন্ন হাসপাতালের জন্য আইসিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হাসপাতাল প্রতিষ্ঠার পর বিভিন্ন সেবা কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠির সেবা দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন, এই এলাকার মানুষ আইসিইউ সেবা পেয়ে উপকৃত হবে। এই নতুন মেটারনাল আইসিইউ চালুর মাধ্যমে গুরুত্বর ও সংকটাপন্ন রোগীদের জন্য নিরবচ্ছিন্ন, নিবিড় ও জীবনরক্ষাকারী ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করার সক্ষমতা আরও বৃদ্ধি পেল বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X