সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি। ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এছাড়াও টিএইচই এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি। বুধবার (২১ জানুয়ারি) টিএইচই এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিং হতে এ তথ্য জানা যায়। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ এ ১০০১-১২০০ তম স্থানের মধ্যে রয়েছে যবিপ্রবি ।

যা দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

একই সাথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬ এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের মধ্য থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে যবিপ্রবি। এর মধ্যে লাইফ সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যবিপ্রবি।

প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে। লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানসহ এ চারটি বিষয়ের উপর এবং ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল এ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X