সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে প্রকাশ্যে নারীর শ্লীলতাহানির অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
যশোরে প্রকাশ্যে নারীর শ্লীলতাহানির অভিযোগ ¦ ছবি: প্রতীকী

যশোরে প্রকাশ্যে রাস্তায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে মফিজুল ইসলাম ইমন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ইমন শহরের পূর্ব বারান্দিপাড়া মাঠপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে।

ভুক্তভোগী একই এলাকার এক নারী (২৮) কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার স্বামী বাকিতে ইমনের কাছ থেকে ৭০ হাজার টাকার কাপড় নেন। এর বিপরীতে তার স্বামী স্বাক্ষরিত দুটি চেক আসামি ইমনের কাছে প্রদান করা হয়। পরে টাকা পরিশোধে দেরি হওয়ায় ইমন তার স্বামীর বিরুদ্ধে ৭ লাখ টাকা পাওনার অভিযোগ এনে আদালতে মামলা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই নারী মামলাটি তুলে নিতে অনুরোধ জানালে ইমন তাকে কুপ্রস্তাব দেয়। গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব বারান্দিপাড়া মসজিদের পাশের রাস্তায় ইমনের সঙ্গে দেখা হলে সে তাকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমন দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বারান্দিপাড়া এলাকা থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ইমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি, ঢাকার সাভার ও বরগুনা থানায় মোট ৬টি মামলা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X