সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
এলাকায় চাঞ্চল্য

যশোরে ঢাকা ডিবির অভিযানে একটি ফ্লাট থেকে আটজন আটক!

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
যশোরে ঢাকা ডিবির অভিযানে একটি ফ্লাট থেকে আটজন আটক

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে আটজন যুবককে আটক করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। অভিযানের পর থেকে এলাকাজুড়ে চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘোরাঘুরি করতে থাকে। বিকেলে ঢাকার ডিবি ও যশোর পুলিশের একাধিক টিম যৌথভাবে ঘোপ বউবাজার এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালায়।

ভবনটি ঢাকা প্রবাসী নাজিম উদ্দিনের মালিকানাধীন। হঠাৎ করে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের কেয়ারটেকার কেদু জানান, ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পুলিশ দীর্ঘ সময় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ওই ফ্ল্যাট থেকে আটজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে তারা কী অপরাধে জড়িত, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে ভবন মালিক ঢাকার বাসিন্দা নাজিম উদ্দিন মোবাইল ফোনে বলেন, প্রায় ছয় মাস আগে ওই আটজন যুবক তার ফ্ল্যাটটি ভাড়া নেন। তারা নিজেদের ফ্রিল্যান্সার পরিচয় দিয়েছিলেন। তবে তিনি ভাড়াটিয়াদের কারও নাম বা পরিচয় জানেন না বলে মন্তব্য করেন।

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ডিবির হেডকোয়ার্টার থেকে একটি স্পেশাল টিম যশোরে অভিযানে আসে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ তাদের সহযোগিতা করে। পরে ওই ভবন থেকে তাদেরকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে কেন তাদের আটক করা হয়েছে—সে বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। এটি একটি স্পেশাল অভিযান ছিল।

এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। আটকদের পরিচয় ও অভিযানের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে। একই সাথে ভবন মালিকের নাম পরিচয় না জানার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X