সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
শনিবার দুপুরে যশোর ঈদগাহ মাঠে তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। ছবি: গ্রামের কাগজ

যশোরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার শহরের ঈদগাহে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এমএম রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদ্দাসের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রশিদুজ্জামান রতন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার গার্লস বিভাগের প্রধান শাহিন মাহমুদ, জেনারেল শাখার প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয সেকশনের প্রধান সাইফুর রহমান, যশোর উপশহর শাখার প্রধান মাহমুদুল হাসান, প্রতিষ্ঠানের আমিনুল হিফস হাফেজ আব্দুল্লাহ আল মামুন, নাযেমে তালিমাত বায়জিদ হোসেন, সহকারী নাযেমে তালিমাত বুলবুল হোসেন, সহকারী আমিনুল হিফয ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম, ওসমান গনিসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর শাখার এসি (কো-অর্ডিনেটর) আবু হুরায়রার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হোসাইন। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ একাধিক খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X