
তারেক রহমানের কাছে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে ভবদহ সমস্যা তুলে ধরা হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ সদর আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেছেন।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভবদহ সমস্যাসহ নানা সমস্যার কথা এখানে তুলে ধরা হবে।
তারেক রহমানের আগমন ঘিরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুলসহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন