সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানকে দেখতে ক্ষুদে ‘খালেদা জিয়া’ সেজে এলো শিশুরা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
তারেক রহমানকে দেখতে ক্ষুদে ‘খালেদা জিয়া’ সেজে এলো শিশুরা । ছবি-গ্রামের কাগজ

যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় শুধু বড়রাই নন, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল কিছু ছোট্ট শিশুও। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজে সেজে অনেক ক্ষুদে ভক্ত জনসভায় অংশ নিতে আসে। তাদের উপস্থিতি সভাস্থলে সৃষ্টি করে আলাদা উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ।

সোমবার যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় দেখা যায়, কিছু শিশু শাড়ি, মাথায় স্কার্ফ, চশমা ও বিশেষ ভঙ্গিতে বসে খালেদা জিয়ার অনুকরণ করছে। কেউ আবার মাইক্রোফোন হাতে নিয়ে খালেদা জিয়ার মতো ভঙ্গিতে বক্তব্য দেওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ কৌতূহলী হয়ে তাদের ঘিরে ধরেন। অনেকে শিশুদের সঙ্গে সেলফি তোলেন, কেউ কেউ কোলে তুলে আদর করেন। ক্ষুদে এই ভক্তদের ঘিরে উৎসাহী মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এদের মধ্যে অন্যতম ছিল জেরিন জান্নাত জারা। সে জানায়, ছোটবেলা থেকেই খালেদা জিয়াকে তার খুব ভালো লাগে। টেলিভিশনে ও বড়দের মুখে খালেদা জিয়ার কথা শুনে তার প্রতি ভালোবাসা জন্মেছে। তাই জনসভায় সে প্রিয় নেত্রীর আদলে সেজে আসতে চেয়েছে। মা তাকে সাজিয়ে দিয়েছেন আর বাবার হাত ধরে এসেছেন সমাবেশে।

ক্ষুদে ভক্তদের এই উপস্থিতি জনসভায় জনসভায় বাড়তি রঙ ছড়িয়ে দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X