সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও সমাবেশ ইনকিলাব মঞ্চের সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের দড়াটানা ভৈরব মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলার প্রতিবাদ জানান। এর আগে দড়াটানা ভৈরব মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “আজকের ঘটনা সম্পূর্ণ ফ্যাসিস্ট যুগের চিত্র। আমরা জানতে চাই, ইন্টেরিম সরকার ও পুলিশ কার স্বার্থ রক্ষা করছে? একটি হত্যাকাণ্ডের বিচার না করে বিচার দাবি করা কর্মীদের ওপর হামলার উদ্দেশ্য কী?”

বক্তারা আরও বলেন, 'আজ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী যে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। গুলি করে শিক্ষার্থীদের দমন করা যাবে না।'

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে এবং ঢাকায় সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই আন্দোলনের মতো যশোরকে অচল করে দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X