সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে অবস্থিত যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন করেন সর্বস্তরের মানুষ।

রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপি, সরকারি এমএম কলেজ, যশোর প্রেসক্লাব, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, যশোর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, জেলা যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিআরটিএ যশোর সার্কেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ যশোর, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে মহান ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিক থেকে সংগঠনগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ঐতিহাসিক শহীদ মিনারে জড়ো হতে থাকেন।

মহান শহীদ দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X