সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোর বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
যশোর বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান । ছবি-গ্রামের কাগজ

যশোর বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের কর্মকর্তা কিশোর কুমার এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান। অভিযানে র‌্যাব এর সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযানকালে বড় বাজারের ‘আরজি’ নামক দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকানটির স্বত্বাধিকারী অশোক কুমারের বিরুদ্ধে খাদ্যদ্রব্যের প্যাকেটে উৎপাদনকারী দেশের স্থলে ‘ঢাকা, বাংলাদেশ’ লেখা থাকা এবং দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X