সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
প্রতীকী ছবি

যশোরে মারপিট, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে ছেলে তৈমুর রেজা নয়নের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা। সোমবার যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান মোল্যার স্ত্রী ও আসামির মা শাহানারা পারভীন বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, তৈমুর রেজা নয়ন উচ্চশিক্ষিত। তিনি ঢাকায় একটি কোম্পানিতে প্রায় এক বছর চাকরি করার পর হঠাৎ চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে তিনি মোবাইল ফোনে জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বিষয়টি মা-বাবার নজরে এলে তারা তাকে জুয়া খেলতে নিষেধ করেন। এতে নয়ন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে নয়ন প্রতিদিন টাকা দাবি করে বাড়িতে অশান্তি শুরু করেন। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে টাকা চেয়ে বাড়িতে চরম অশান্তি সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করলে নয়ন তার মা-বাবাকে মারপিট করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে ঘরে থাকা ৫ হাজার টাকা নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X