সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পুলিশি সহায়তা ছাড়াই অবশেষে উদ্ধার হলো সেই মিনহাজ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
অপহৃত সেই তরুণ তানজিন । ছবি : সংগৃহীত

চারদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হয়েছে অপহৃত সেই তরুণ তানজিন। চারদিন আটকে রেখে একের পর এক নির্যাতনের পর সজিব সিন্ডিকেটের ডেরা থেকে তিনি মুক্তি পেয়েছেন। অসুস্থ্য ও বিধ্বস্ত অবস্থায় তাকে গ্রামেরবাড়ি খুলনার তেরখাদায় নেয়া হয়েছে। পরিবারের দাবি অপহরণের মুল হোতাই ছিলেন সেই বাস চালক সজিব। যাকে তারা প্রথমেই ধরে কোতোয়ালি থানায় নিয়ে গিয়েছিলেন। এমনকি তার কাছথেকেই উদ্ধার করা হয়েছিলো তানজিনের মোবাইল ফোনের সিম। কিন্তু কোতোয়ালি থানার ওসি ছেড়ে দিয়েছিলেন সজিবকে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

অপহৃত তরুণের বাবা খুলনার তেরখাদা গ্রামের জিয়া মোল্লা জানান, বাসচালক সজিব মোল্লাই অপহরণের মূল পরিকল্পনাকারী। সজিব বাসের ড্রাইভার ও সুপারভাইজারসহ আরও কয়েকজনের সহযোগিতায় প্রথমে মিনহাজকে নড়াইল থেকে বাসে তোলে। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একাধিকবার যশোর–মনিহার রুটে যাত্রীবাহী বাসে ঘোরানো হয়। ২৩ ফেব্রুয়ারি রাতে মনিহার এলাকা থেকে বসুন্দিয়া এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। পরদিন সকালে বিকাশের মাধ্যমে টাকা নিতে গেলে সজিব ধরা পড়ে। তখন তার কাছ থেকেই উদ্ধার হয় অপহৃত শিশুর মোবাইলের সিমকার্ড। কিন্তু বিস্ময়করভাবে, থানায় নেওয়ার পরও পুলিশ তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে অন্য একটি নম্বর থেকে আবারও মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে মারধর ও চেতনানাশক খাইয়ে শিশুটিকে খুলনাগামী একটি বাসে তুলে দেওয়া হয়। শুক্রবার বিকেলে খুলনা পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিনহাজকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটিকে গ্রামের বাড়ি খুলনার তেরখাদায় নেওয়া হয়েছে।

পরিবার জানায়, মিনহাজ বাড়ি থেকে হাঁস বিক্রির ২২ হাজার টাকা নিয়ে শহরের জেলরোডে নানাবাড়ি যাচ্ছিল। সেই টাকার লোভেই তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়।

বাবা জিয়া মোল্লা জানিয়েছেন, তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X