সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে ৩১৫ কেজি পলিথিন জব্দ; জরিমানা

জাকির হোসেন হৃদয় : ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
অভয়নগরে পলিথিন বিরোধী অভিযান

যশোরের অভয়নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুদের অভিযোগে সুকদেব কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মজুদকৃত প্রায় ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। গতকাল সোমবার (২ মার্চ) বিকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন জব্দের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুকদেব কুমার দত্তের গুদামে মজুদকৃত ৩১৫ কেজি পলিথিন জব্দ করাসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদ- এবং প্রায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X