সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
যশোর শিক্ষা বোর্ডের দোয়া ও ইফতার

উন্নত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নার্গিস বেগম 

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
সোমবার যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি: গ্রামের কাগজ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “রমজান সংযম, ধৈর্য ও মানবিকতার মাস। রোজার মাধ্যমে মানুষ অন্যায়, লোভ ও হিংসা থেকে দূরে থেকে সুন্দর ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত হয়। তাই উন্নত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং নৈতিকতার চর্চা করা জরুরি। সোমবার যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি জুলাইয়ে দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর ডক্টর আ. ছ. ম. তরীকুল ইসলাম। তিনি রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।সোমবার যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের একাংশ। ছবি: গ্রামের কাগজ

দোয়া ও ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডক্টর কামরুজ্জামান, উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান, ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, উপশহর কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রমিকদল শিক্ষা বোর্ড শাখার সভাপতি মোমিন উদ্দিন, সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল পান্না, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্না, সাধারণ সম্পাদক সম্পাদক রাকিব হাসান, সহ সাধারণ সম্পাদক নাসিরুজ্জামানসহ সাবেক ও বর্তমান কর্মচারীবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X