সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

ফাঁসানোর অভিযোগ এনে এলাকাবাসীর মানববন্ধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
বুধবার প্রেসক্লাব যশোরের সামনে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় প্রতিবন্ধী টুটুলের উপর হামলার প্রতিবাদ করায় ঐ এলাকার রনিকে আটকের প্রতিবাদে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা বাসির উদ্যোগে মানববন্ধর করে। ছবি: গ্রামের  কাগজ

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে শাহরিয়াল ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায় রনির বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি ককটেল ও ইয়াবা সেবনের সমঞ্জাম উদ্ধার করা হয়। আটক রনিকে জিজ্ঞাসাবাদ শেষে আস্ত্র আইনের মামলায় জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, রনিকে আটকের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এই দিন দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এলাকাবাসী মানববন্ধন করেন। তাদের দাবি, এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় মানববন্ধন করা এবং প্রশাসনের সমালোচনা করায় রনিকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। স্থানীয় শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুজন হোসেন ও মো. ঝন্টু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য রনিকে ফাঁসিয়েছে এমনটাই অভিযোগ মানববন্ধনে উপস্তিত এলাকাবাসির।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আটক রনির পিতা মনিরুল ইসলাম, মা সালেয়া পারভীন, টিবি ক্লিনিক মোড় এলাকার মো. শিপন, লিটন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালে টিবি ক্লিনিক মোড় এলাকায় আব্দুল হকের ছেলে সোলাইমান হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে সময়ও ওই এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে চলমান গ্রুপিং এর কারণে সোলাইমান নিহত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X