সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে কয়েক সাংবাদিকদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
যশোরে কয়েক সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, তার শ্যালিকাকে জিম্মি করে থানায় ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে এই চাঁদা দাবি করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাজেদা আফরোজ, শ্বশুর সাজেদুর রহমান এবং শাশুড়ি সেলিনা খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি জানান, তার শ্যালিকা কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং ছোটবেলা থেকেই তিনি তাকে লালন-পালন করে আসছেন। তাদের পারিবারিক সম্পর্কের কারণে শ্যালিকার সঙ্গে তার কিছু ব্যক্তিগত ছবি রয়েছে। এসব ছবি ব্যবহার করে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করছে। এই চাঁদা না পেয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করিয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি দাবি করেন, প্রথমে ‘স্বদেশ বিচিত্রা’র সাংবাদিক পরিচয়ে আসিফ আকবর সেতু নামে এক ব্যক্তি তার কাছে গত ৮ মার্চ ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার শ্যালিকাকে প্ররোচিত করে একটি ভিডিও বার্তা তৈরি করা হয় এবং মিথ্যা অভিযোগ ছড়ানোর হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, এরপর গত ১২ মার্চ ডিবিসি নিউজের কথা বলে এশিয়ান টিভির শামীমসহ কয়েকজন তাকে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি অফিসে ডেকে নেন। সেখানে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ‘নিউজ বন্ধ’ এবং ‘মামলা থেকে রক্ষা’ করার কথা বলে মোট ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এছাড়া তিনি অভিযোগ করেন, তার শ্যালিকাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তাকে ফেরত দেওয়ার বিনিময়ে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। আর এজন্য মণিরামপুরের সুমন ও জাকির নামের দুই সাংবাদিক আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ডাক্তার রাফসান জানি বলেন, এখনো তিনি তার শ্যালিকার সন্ধান পাননি। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন শ্যালিকা নিজেই। যা বর্তমানে তদন্তাধীন।

এ বিষয়ে ডিবিসি নিউজের সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষ থেকে বক্তব্য চাওয়া হয়েছে, কোনো ধরনের চাঁদা দাবির কথা তার জানা নেই। এছাড়া আসিফ আকবর সেতু ও শামীম নামের ব্যক্তিদের সঙ্গে তার কোনো পরিচয় নেই বলেও তিনি দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X