সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ

মেয়ের বাড়ি যাওয়া হলো না সিরাজুল-কোহিনুর দম্পতির

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
নিহত সিরাজুল-কোহিনুর দম্পতির । ছবি : সংগৃহীত

চারদিকে ঈদের আনন্দ, উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই শোকের অন্ধকারে ঢেকে গেছে যশোরের চৌগাছা উপজেলার ধুলায়ানী ইউনিয়নের আজমতপুর গ্রাম। এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিরাজুল ইসলাম ও তার স্ত্রী কোহিনুর বেগম এই দম্পতির।

গত ২১ মার্চ, ঈদের দিন, বহু প্রতীক্ষিত একটি সফরে বের হয়েছিলেন তারা। উদ্দেশ্য ছিল মেয়ে ফারহানা সুলতানা শেফার বাড়ি লক্ষ্মীপুরের রতনকাটি গ্রামে। জীবনে প্রথমবারের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছিলেন মেয়ের সঙ্গে। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা।

চৌগাছা বাজার থেকে মামুন পরিবহনের একটি বাসে করে রওনা দেন তারা। পথিমধ্যে কুমিল্লা পাদুয়ার বাজার রেলক্রসিং পৌঁছালে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন যাত্রী, যাদের মধ্যে ছিলেন এই দম্পতিও।

পরিবারের সদস্যরা জানান, রাত তিনটার পর থেকেই সিরাজুল ও কোহিনুরের মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছিল না। উদ্বিগ্ন হয়ে স্বজনরা বিভিন্নভাবে খোঁজ নিতে থাকেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে মেয়ের জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তাদের নিথর দেহ শনাক্ত করেন।

যেখানে থাকার কথা ছিল মেয়ের ঘরে, সেখানে তাদের ঠাঁই হলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আর নিজ গ্রামে প্রস্তুত করা হয়েছে পাশাপাশি দুটি কবর। একসঙ্গে জীবন কাটানো এই দম্পতির শেষ আশ্রয়ও পাশাপাশি।

মৃত সিরাজুলের মেজো ভাই নুর ইসলাম জানান, 'ভাই আর ভাবি এই প্রথম ঈদে মেয়ের বাড়ি যাচ্ছিল। কিন্তু আল্লাহ যা লিখে রেখেছেন, তা তো আর বদলানো যায় না।আনন্দের বদলে আমাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।'

আগামী ২৩ মার্চ সকাল ১০টায় তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X