সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুক্তেশ্বরী নদীর পাড়ের গাছ কেটে সাবাড় নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা!

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি মাদীয়া গ্রামে মুক্তেশ্বরী নদীর পাড় ঘেঁষে একাধিক সরকারি গাছ কাটা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সাবেক কাউন্সিলর হাজী সুমনের জমির ১৪-১৫টি রেইনট্রি ও মেহগনি গাছও কেটে সাবাড় করেছে স্থানীয় একটি চক্র। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির সাবেক সদস্য টুনু সর্দার এর নেপথ্যে রয়েছেন। তারা প্রকাশ্যেই এসব গাছ কেটে অন্যত্র বিক্রি করছেন, যা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। এদিকে, এমন খবরে সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সুমনের ওই গ্রামে একটি ফার্ম ও আমবাগান রয়েছে। যা বিএনপি নেতা টুনু সর্দারের ভাইয়ের কাছ থেকে কিনেছিলেন হাজী সুমন। ওই জমির গা ঘেঁষে বয়ে গেছে মুক্তেশ্বরী নদী। নদীর পাড়েও একাধিক গাছ রয়েছে, যা টুনু সর্দার কয়েকদিন ধরে কাটতে শুরু করেছেন। স্থানীয় বিএনপির একটি পক্ষ বিষয়টি নিয়ে টুনু সর্দারকে নিষেধ করলে তাদের মধ্যেও বিরোধ তৈরি হয়।

এ সময় টুনু সর্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব গাছ সবই আমার। সরকার কোনো গাছ লাগায়নি। আমার লাগানো গাছ আমি কেটে নিচ্ছি। এছাড়া হাজী সুমনের গাছের বিষয়ে তিনি বলেন, হাজী সুমনকে আমার কাছে আসতে বলেন। এসে গাছ নিয়ে যাক। এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, বিকেলে ৯৯৯-এ কলের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে সেখানে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X