সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম

যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।

কর্মসূচির প্রথম দিনে যশোর পৌর এলাকা ও নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা টিকা পাচ্ছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওয়াপাড়ার ৬টি কেন্দ্র এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে, বেলা ১১টায় যশোর পৌরসভায় আরেকটি টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. মুজিবুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যশোরে এ কর্মসূচির জন্য অতিরিক্ত ৯০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে এবং টিকার কোনো ঘাটতি নেই। পর্যায়ক্রমে জেলার সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X