সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অন্তরঙ্গ ছবি ফেসবুকেপ্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম
প্রতীকী ছবি

যশোরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে জয়শ্রী বনিক পিংকির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের এইচএমএম রোডের বাসিন্দা আকিব জাওয়াদ বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামি জয়শ্রী বনিক ঢাকা দক্ষিণ সিটির কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়ার নবাবচরের মনোরঞ্জন বনিকের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, আকিব জাওয়াদের সঙ্গে আসামি জয়শ্রী বনিকের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। কিছুদিন কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ১৪ জুলাই জয়শ্রী বনিক মুসলিম ধর্ম গ্রহণ করে আকিব জাওয়াদকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জয়শ্রী শ্বশুরবাড়ির লোকজনকে ব্ল্যাকমেইল করে সংসারে চরম অশান্তি সৃষ্টি করেন। এ নিয়ে বিরোধের জেরে আকিব জাওয়াদ তার স্ত্রী জয়শ্রীকে ২০২৫ সালের ৪ মার্চ তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়শ্রী বনিক তার স্বামী আকিব জাওয়াদকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আকিব জাওয়াদ থানায় জিডি করেন।

অভিযোগে আরও বলা হয়, তালাক প্রত্যাহার না করলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন জয়শ্রী। দাবি না মানায় চলতি বছরের ২১ মার্চ তিনি যশোরের কয়েকটি ফেসবুক গ্রুপে ওই অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করা হলে সংশ্লিষ্টদের পরামর্শে বাদী আদালতে মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X