মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিদ্যুৎ বিভাগের টেন্ডার দাখিলে বাধা দিয়ে হামলার অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৪৪ পিএম
প্রতীকী ছবি

যশোরে বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি মেরামতের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে বাধা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদর আমলী আদালতে মামলাটি করেন সদর উপজেলার সুজলপুর গ্রামের বাসিন্দা এস এম আকবর আলী (৫৫)। মামলাটি গ্রহণ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে শহরের মুজিব সড়ক এলাকার মা মটরসের মালিক সাঈদ, তার ছেলে শাওন এবং একই এলাকার কামাল হোসেনকে।

আদালতে দেওয়া অভিযোগে এস এম আকবর আলী উল্লেখ করেন, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে যশোর-অ-০৫-০০০২ নম্বর গাড়ি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী তিনি সিডিউল ক্রয় করে গত ২৯ এপ্রিল বেলা ১১টার দিকে দরপত্র জমা দিতে সংশ্লিষ্ট দফতরে যান।

এ সময় অভিযুক্তরা তাকে দরপত্র জমা দিতে বাধা দেন। অভিযোগে বলা হয়, তারা আকবর আলীকে মারধর করে তার দরপত্র ছিনিয়ে নেন। পরে নিজেদের দরপত্র জমা দেন। ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত সাঈদ তাকে হুমকি দিয়ে বলেন, টেন্ডার জমা দিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় তাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

ঘটনার পর আকবর আলী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X