সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
পাইকগাছা আইনজীবী সমিতি

সাত্তার সভাপতি ও আককাছ সম্পাদক পুনর্নির্বাচিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
সাত্তার সভাপতি ও আককাছ সম্পাদক পুনর্নির্বাচিত  ¦ ছবি: প্রতিনিধি

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে জিএম আব্দুস সাত্তার সভাপতি ও জিএম আককাছ আলি সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এনিয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জিএম আব্দুস সাত্তার। তার নিকটতম অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট। ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এর আগে ১০জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি, ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X