সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার  ¦ ছবি: প্রতীকী

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক শোকস্তব্ধ ঘটনার সংবাদ পাওয়া গেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানা পুলিশ জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. তাজিম মোল্যা চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম তার বন্ধুদের সঙ্গে স্থানীয় এক দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় আজ রোববার সকালে স্থানীয়রা হবি মৃধার বাড়ির পাশে পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পান। পরিবার ঘটনাস্থলে গিয়ে তাজিমের মরদেহ শনাক্ত করে।

পুলিশ জানান, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী তাজিম রাতে বন্ধুদের সঙ্গে ডাব চুরি করতে গিয়েছিল। এসময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X